ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নাসির উদ্দিন পাটোয়ারীর পাঞ্জাবি ছিঁড়ে ফেলার হুঁশিয়ারি ছাত্রদল নেতা তমিজের শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন
সারাদেশ

সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ দুই জন আটক

গোলাম সারওয়ার সজল
  • আপডেট সময় : ০৯:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১৬৩ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে ফেনসিডিল, নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান। এর আগে, রবিবার রাতে আশুলিয়ার বাগবাড়ী মিছারবাগ চায়না বিল্ডিংয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, ঢাকার আশুলিয়ার বাগবাড়ি এলাকার আশরাফুল (৩০) ও আশুলিয়ার পূর্ব ধনাইদ এলাকার মাসুদ (৫৫)।

যৌথ বাহিনী জানায়, রবিবার রাত ৮ টার দিকে আশুলিয়ার বাগবাড়ি এলাকায় সেনা টহল চলাকালে হেয়ার ফ্যাক্টরির সামনে থেকে ফেনসিডিল সেবনরত অবস্থায় দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মাদক কারবারি আশরাফুল ও মাসুদকে আটক করা হয়। এসময় আটক মাসুদের বাসায় তল্লাশি চালিয়ে নগদ ১ লাখ ৩৫ হাজার টাকা, ৪ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল ফোন ও ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদেরকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান জানান, যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা, ফেনসিডিল, মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক মাদক কারবারিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারের আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ফেনসিডিলসহ দুই জন আটক

আপডেট সময় : ০৯:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫