ঢাকা ০৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারের আশুলিয়ায় ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক

গোলাম সারওয়ার সজল
  • আপডেট সময় : ০৯:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১৬১ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. আজিজ (৩৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তার হেফাজতে থাকা ১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন। এর আগে, রবিবার রাত পৌনে ১২টার দিকে আশুলিয়ার চারাবাগ মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মো. আজিজ গাইবান্ধা জেলার সাধুল্লাহপুর থানার জামালপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে আশুলিয়ার মন্ডলপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে চোলাই মদের ব্যবসা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

ডিবি পুলিশ জানায়, সম্প্রতি আশুলিয়া অঞ্চলে মাদক ব্যবসায়ী ও চোলাই মদ উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে গোয়েন্দা পুলিশ। এ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে আজিজকে আটক করা হয়। এসময় তার হেফাজতে থাকা ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি এসব মদ স্থানীয়ভাবে বিক্রি করতেন এবং আশপাশের এলাকায় তার একটি ক্রেতা চক্রও গড়ে উঠেছিল।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের ওসি মো. জালাল উদ্দিন বলেন, আটক আজিজের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারের আশুলিয়ায় ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক

আপডেট সময় : ০৯:৩৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫