বেড়েছে বেকারত্ব; অথচ নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে করলেন মানববন্ধন, স্থগিত হলো নিয়োগ পরীক্ষা
- আপডেট সময় : ০৭:৩৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ২১৪২ বার পড়া হয়েছে
গোবিন্দগঞ্জ পৌরসভা ইতিহাস গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ পৌরসভা একটি জনবহুল এবং ব্যবসা প্রধান এলাকা। ইহা উত্তরাঞ্চলের বৃহত্তর রংপুর দিনাজপুর সহ আটটি জেলার প্রবেশদ্বার। গোবিন্দগঞ্জ এর ভৌগলিক ও ব্যবসায়িক গুরুত্ব অনুধাবন করে সরকার ১৯৯৮ইং সালের ২৫শে আগষ্ট এই পল্লী এলাকাকে শহর এলাকা ঘোষনা পূবক পৌরসভা প্রতিষ্ঠা করেন। প্রাচীনকালে করোতয়া নদীর তীরে যে বানিজ্যিক কেন্দ্র গড়ে ওঠে তা মোঘল আমলে “গঞ্জ” হিসাবে পরিচিতি লাভ করে। আর এই “গঞ্জ” শব্দটিকে উত্তর জনপদের পৌন্ড্রবধন রাজ্যের শেষ রাজা গোবিন্দ নামের সাথে যুক্ত করে এই এলাকার নামকরণ করা হয়।
যে কোনো দেশের জন্যই কর্মক্ষম মানুষের জন্য পর্যাপ্ত কর্মসংস্থান না থাকা কিংবা বেকারত্বের ক্রমবর্ধমান প্রবণতা কোনো ইতিবাচক লক্ষণ নয়। বরং তা উদ্বেগের। সর্বশেষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন বলছে, দেশে কর্মে নিয়োজিত বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী গাইবান্ধার মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে; বেড়েছে বেকারের সংখ্যা । গোবিন্দগঞ্জ উচ্চশিক্ষিতদের মধ্যেও এ চিত্র হতাশাব্যঞ্জক ।
বৃহস্পতিবার প্রকাশিত বিবিএসের জরিপ অনুযায়ী, দেশে বেকারের হার বেড়ে ৩ দশমিক ৬৫ শতাংশ হয়েছে; যা গত বছর ছিল ৩ দশমিক ৩৫ শতাংশ। ২০২৪ সাল শেষে দেশে কর্মে নিয়োজিত বা শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫৮ দশমিক ৯০ শতাংশ, যা ২০২৩ সালে ছিল ৬০ দশমিক ৯০ শতাংশ। দেশে মোট বেকারের সাড়ে ১৩ শতাংশ স্নাতক ডিগ্রিধারী। দশমিক ১৩ শতাংশ বেকার উচ্চ মাধ্যমিক পাস। ১৫-২৯ বছরের তরুণদের মধ্যে বেকার সংখ্যা প্রায় ২০ লাখ । মোট বেকারের ৭৬ শতাংশের বয়স ১৫ থেকে ২৯ বছর। (ওয়াটার সংশ্লিষ্টরা বলছেন, মোটা দাগে বেকারত্ব তিন ধরনের। সামঞ্জস্যহীনতাজনিত বেকারত্ব, বাণিজ্য চক্রজনিত ও কাঠামোগত বেকারত্ব ।
বেকারত্বের সমস্যা আমাদের দেশে নতুন নয়। তবে গত বছর জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের নতুন প্রেক্ষাপটে এ সংখ্যা বেড়েছে ।
অপরদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার পানি সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য আউটসোর্সিং পদ্ধতিতে পৌর পানি সরবরাহ প্রকল্প-১ এর আওতায় ১ম ৫ বছরের জন্য ৪টি পদের (ওয়াটার সুপার-১, বিল ক্লার্ক-১, পাম্প চালক-৫ ও পাইপ লাইন টেকনিশিয়ান-৫) বিপরীতে অস্থায়ী ৫ বছর মেয়াদে ১২জনকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পায় চলতি বছরের ১২ই ফেব্রুয়ারি দৈনিক ভোরের দর্পন পত্রিকায়। উক্ত নিয়োগ পরীক্ষা আবেদনকারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫।
পরীক্ষার বিষয়টি প্রকাশ পেলে গোবিন্দগঞ্জ সচেতন নাগরিক সমাজের ব্যানারে ওইসব পদের যোগ্য দাবিদার ও বঞ্চিত একাধিক বেকার যুবক নিয়োগ প্রক্রিয়ার নানা অস্বচ্ছতার অভিযোগ তুলে পৌরশহরের ব্যস্ততম স্থান থানা চারমাথায় শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫ বিকালে মানববন্ধন করেন । সেখানে বক্তারা অভিযোগ করে বলেন, ২০ জন চাকুরী প্রত্যাশী আবেদন করলে গোপনে ৪ জনকে বাদ দিয়ে যার নিয়োগ পরীক্ষা মাত্র ১৬জনের অংশগ্রহণে রবিবার ১৪ সেপ্টেম্বর ২০২৫ অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য করেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতি গোপনে নিয়োগকার্য সম্পন্নে চেষ্টা করছেন; যা বর্তমান সময়ের বিপরীত। তারা নিয়োগের সবক্ষেত্রে স্বচ্ছতা আনার দাবিতে পুনরায় কার্যক্রম শুরুর দাবি তোলে জানান অবিলম্বে এই নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের দাবী জানান তারা। এমনদাবির পেক্ষিতে মানববন্ধনের কারনে রবিবারের পরীক্ষা স্থগিত করেন কর্তৃপক্ষ।
গোবিন্দগঞ্জ সচেতন মহল জানান, দেশে বেকারের বড় একটি অংশ অষ্টম, এস.এস.সি ও এইচএসসি পাশ । সেক্ষেত্রে আমরা করছি, ১২ পদের বিপরীতে মাত্র ১৬ পরীক্ষার্থী বিবেচনার দাবিদার! এছাড়া এখনও সম্পন্ন হয়নি প্রকল্পটির কাজ; যাতে পুনঃ কার্যক্রম গ্রহনে কালক্ষেপন বা নাগরিক সুবিধা ব্যাহত হবে। বেকারত্বের ভারে ন্যুব্জ এদেশে যোগ্যদের অংশগ্রহণের ইচ্ছাটা হয়ত দোষের নয়; বিজ্ঞপ্তি প্রকাশ থেকে পুরো কার্যক্রমটি খতিয়ে দেখে ব্যবস্থাগ্রহণের দাবি।
সরজমিনে গিয়ে পৌর কর্তৃপক্ষ নির্বাহী প্রকৌশলী ও পৌর নির্বাহী কর্মকর্তা ফয়জুল রহমান জানান, পৌরসভার পানি সরবরাহ কার্যক্রম পরিচালনার জন্য ৪টি পদের ১২ জনের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পাইলে ৩৭জন আবেদনকারী ফরম উত্তোলন করে ২৮ জন আবেদনকারী ফরম জমা প্রদান করেন। এতে যাচাই-বাছাই করে ২৮ জনের মধ্য হইতে ৪জন আবেদনকারী বাদ পড়ে, মোট ২৪জন জনের নাম প্রকাশ করা হয় এবং ১৪ সেপ্টেম্বর নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়। কিন্তু মানববন্ধনের কারনে রবিবারের পরীক্ষা স্থগিত করি এবং পূনরায় পূনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদন গ্রহন করে নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা করে পরীক্ষা নেওয়া হবে।






















