ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
  • / ২১২৬ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সোয়া ১১টায় শুরু হওয়া এ অবরোধের কারণে সাতরাস্তা মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশেপাশের সড়কগুলোতে তীব্র জ্যাম সৃষ্টি হয়; ফলে যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন।

আন্দোলনকারীরা চার দফা দাবি তুলে ধরেছে। দাবিগুলো হলো:
১) ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ কর্তৃক ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদানের সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা;
২) বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম রাষ্ট্র কর্তৃক অবিলম্বে বন্ধ করা;
৩) কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা;
৪) ইঞ্জিনিয়ারিং ওয়ান-চ্যানেল এডুকেশন চালু করা।

আন্দোলনকারী এক শিক্ষার্থী নাফিজ আল রুশদ বলেন, ‘এর আগে ছয় দফা দাবিতে আন্দোলন করতে হয়েছিল; সরকার সেগুলো মেনে নিয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। এখন সেগুলো পূরণ করতে হবে। অন্যদিকে বিএসসি ইঞ্জিনিয়াররা যেসব অযৌক্তিক তিন দফা দাবি করেছে, সেগুলোরও সমাধান করা প্রয়োজন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সাতরাস্তা মোড় অবরোধ, তীব্র যানজট

আপডেট সময় : ০২:১১:১৯ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫