ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫
  • / ২১৮৫ বার পড়া হয়েছে

সাভারে জলবদ্ধতা নিরসনের দাবিতে স্থানীয়রা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কের উভয় পাশের লেনে অন্তত ৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়।

বুধবার (১ অক্টোবর) সকাল ১০ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় সড়ক অবরোধ করে এলাকাবাসী।

আন্দোলনকারীরা জানান, সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকা অল্প বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া বৃষ্টির পানি বাড়িতে প্রবেশ করেও পানিবন্দি হয়ে পড়েছে রাজফুলবাড়ি এলাকা বাসিন্দারা। এসময় জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থার দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে বলে জানান তারা।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহমেদ বলেন, গতকাল রাতে প্রচুর বৃষ্টি হওয়ায় রাজফুলবাড়ি এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হতে হয়েছে। জলবদ্ধতা থেকে মুক্তি পেতে এলাকার স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলো। পরবর্তীতে প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে ১১ টার সময় এলাকাবাসী অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে জলাবদ্ধতা নিরসনের দাবিতে এলাকাবাসীর মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৯:২৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫