ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামত ছাড়াই তৈরি হয়েছে রামপাল পাওয়ার প্ল্যান্ট: পরিবেশ উপদেষ্টা

ডিজিটাল রিপোর্ট
  • আপডেট সময় : ১২:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • / ২১০৬ বার পড়া হয়েছে

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান মন্তব্য করেছেন, বিগত সরকারের আমলে তৈরি হওয়া রামপাল পাওয়ার প্ল্যান্ট জনগণের মতামত ছাড়াই হয়েছে। শুধু তাই নয়, বন মন্ত্রণালয়কে চাপ প্রয়োগ করে বনভূমিও ছাড়তে বাধ্য করা হয়েছিল বলে তিনি জানান। 

রোববার (৫ অক্টোবর) সকালে রাজধানীর গুলশানে হোটেল লেক ক্যাসলে আয়োজিত রিজনাল ইনফ্র্যাসট্রাকচার মনিটরিং অ্যালাইয়েন্স কনফারেন্সে তিনি এসব কথা বলেন। পরিবেশ উপদেষ্টা প্রশ্ন তোলেন, ‘এটাই কি গণতন্ত্র? আমরা কি “না” বলার অধিকার হারিয়ে ফেলেছি?’

সৈয়দা রিজওয়ানা হাসান আরও জানান, গত এক দশকে ঋণ, মুদ্রাস্ফীতি এবং ভুল বিনিয়োগ জনগণের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছিল, যা কখনোই শোধরানো হয়নি। তিনি বলেন, জনগণের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই বিদেশী বিনিয়োগ আসায় দেশের নিরাপত্তা, পরিবেশ, বন সবকিছুই অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

পরিবেশ উপদেষ্টা জোর দিয়ে বলেন, ‘আমরা বিদ্যুৎ চাই, কিন্তু পরিবেশ ধ্বংস করে না। আমরা বিনিয়োগ চাই, কিন্তু আমাদের কথার দাম দিয়ে।’ তিনি উল্লেখ করেন, দেশে অবশ্যই বিদ্যুতের প্রয়োজন আছে, কিন্তু কখনোই পরিবেশকে ধ্বংস করে নয়।

তিনি মনে করেন, বিদেশী বিনিয়োগের ক্ষেত্রেও জনগণের চাওয়া এবং চাহিদার মূল্য দেওয়া উচিত। রিজওয়ানা হাসান যোগ করেন, বিদেশী বিনিয়োগ তখনই টেকসই হয়, যখন তা জনগণের অংশগ্রহণ, স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঙ্গে মিলে যায়, নয়তো তা শুধুই শোষণ হয়।

তিনি বলেন, আজ বাংলাদেশ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, আর এই উন্নয়ন একতরফা ও নিঃস্বার্থ না হয়ে জনগণের কথা মাথায় রেখে একটি রূপান্তরমূলক এজেন্ডা অনুসরণ করা উচিত, যেখানে জনগণ থাকবে কেন্দ্রে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জনগণের মতামত ছাড়াই তৈরি হয়েছে রামপাল পাওয়ার প্ল্যান্ট: পরিবেশ উপদেষ্টা

আপডেট সময় : ১২:২১:৫৫ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫