ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ

দোকানের ভেতরে রক্তাক্ত লাশ, মোহনগঞ্জে মুদি ব্যবসায়ীকে হত্যা

রানা খান, নেত্রকোনা
  • আপডেট সময় : ১১:৪১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / ২২৩১ বার পড়া হয়েছে

নেত্রকোনার মোহনগঞ্জে থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানিকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১১টার দিকে পৌরশহরের দক্ষিণ দৌলতপুর এলাকায় থানার মোড়ে নিজ দোকানের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে এক ক্রেতা দোকানে প্রবেশ করে নারায়ণ পালের গলাকাটা রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তিনি দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে মোহনগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে এবং আশপাশের বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু করে।

মোহনগঞ্জ মনোহারি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শ্যামল মোল্লা বলেন, “এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। যেন আর কোনো ব্যবসায়ীর সঙ্গে এমন মর্মান্তিক ঘটনা না ঘটে।”

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আমরা আশপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ পরিকল্পিতভাবে নারায়ণ পালের গলা কেটে হত্যা করে দোকানের ভেতর ফেলে রেখে গেছে। হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত চলছে।”

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ব্যবসায়ীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

বাংলাদেশ

দোকানের ভেতরে রক্তাক্ত লাশ, মোহনগঞ্জে মুদি ব্যবসায়ীকে হত্যা

আপডেট সময় : ১১:৪১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫