ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন

শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ২১০৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

বিখ্যাত আলোকচিত্রী ও লেখক শহিদুল আলমকে ইসরাইলি বাহিনী সাগরে বাধা দিয়ে আটক করেছে। এমন তথ্য জানিয়ে তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।

পোস্টে মির্জা ফখরুল লিখেছেন, ‘শহিদুল আলমকে মুক্তি দিন। আমি সরকারের কাছে আহ্বান জানাই, যেন তার নিরাপদে বাংলাদেশে ফেরার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয়।’

এর আগে, আজই শহিদুল আলম তার ফেসবুকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় জানান, তিনি গাজার উদ্দেশে যাত্রা করা একটি মানবিক সহায়তাবাহী ফ্লোটিলার অংশ ছিলেন, যা সাগরে ইসরাইলি বাহিনীর দ্বারা বাধা পায় এবং তাকে অপহরণ করা হয়।

ভিডিওতে তিনি বলেন, ‘আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। যদি আপনি এ ভিডিওটি দেখে থাকেন, তাহলে ধরে নিতে হবে আমরা সাগরে বাধাগ্রস্ত হয়েছি এবং আমি ইসরাইলি দখলদার বাহিনীর হাতে অপহৃত হয়েছি।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শহিদুল আলমকে নিরাপদে ফিরিয়ে আনতে সরকারের প্রতি ফখরুলের আহ্বান

আপডেট সময় : ০২:০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫