সাভারের নতুন ইউএনও মাহবুবুর রহমানকে ঘিরে বিতর্ক
- আপডেট সময় : ১১:৫৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
- / ২৬৩০ বার পড়া হয়েছে
সাভার উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদানের আগেই আলোচনায় উঠে এসেছেন মাহবুবুর রহমান। আগামী রবিবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে। তবে দায়িত্ব নেওয়ার আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে নানা বিতর্ক ও সমালোচনা শুরু হফাইল

উল্লেখ্য, ৭ অক্টোবর সাভারের বিদায়ী ইউএনও আবু বক্কর সরকারকে বদলি করে চট্টগ্রামে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হয়েছেন মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।

এদিকে, বিভিন্ন সূত্রে জানা গেছে— মাহবুবুর রহমানকে আওয়ামী লীগের ঘনিষ্ঠজন হিসেবে চিহ্নিত করা হচ্ছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তিনি বিভিন্ন সুবিধা ও সুযোগ নিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। এছাড়াও তিনি “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” নামে একটি সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং “বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ”-এর সদস্য ছিলেন বলেও জানা যায়।
সূত্র আরও জানায়, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের সাথেও মাহবুবুর রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

এদিকে তার যোগদানের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই স্থানীয়ভাবে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ফেসবুকে তার অতীত কর্মকাণ্ড ও সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার ছবি প্রকাশ করে সমালোচনামূলক পোস্ট দিচ্ছেন।

একাধিক স্থানীয় সচেতন নাগরিক জানিয়েছেন, “আমরা চাই সাভারে একজন নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য ইউএনও আসুক। কোনো রাজনৈতিক দলের ঘনিষ্ঠ কেউ থাকলে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়।”
আরেকজন অভিজ্ঞ স্থানীয় রাজনীতিক বলেন, “সাভারে প্রশাসনিক পদে রাজনৈতিক প্রভাব পড়লে সাধারণ মানুষের আস্থা হারিয়ে যাবে। আমরা চাই প্রশাসন দলমত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করুক।”
সবশেষে, মাহবুবুর রহমানের দায়িত্ব গ্রহণের আগেই শুরু হওয়া এই বিতর্ক প্রশাসনিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাই সাভারের মতো গুরুত্বপূর্ণ একটি জায়গায় তার মতো ব্যক্তিকে নিয়োগ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সচেতন মহল।






















