ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে

সাইফুল ইসলাম শাওন
  • আপডেট সময় : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ২১৪৭ বার পড়া হয়েছে

সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণ হয়ে রাব্বানী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায়  অন্তত পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে এতথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান।

এর আগে শুক্রবার (১০ অক্টোবর) দিনগত রাত ৩টার দিকে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ভাদাইলের রহমতুল্লাহর টিনশেড বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণ হলে এ ঘটনা ঘটে।

নিহত রাব্বানী রহমতুল্লাহর টিনশেড বাড়ির ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেন। তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি এলাকার বাসিন্দা।

এছাড়া আহতরা হলেন- মো. রোহান (০৭), ইমান আলী (৪৫), ফারিয়া বেগম রত্না (৪৫), ইশরাত জাহান রিয়া (১৮) ও সোনিয়া আক্তার (৩৫)। তারা সবাই ওই বাড়িতে বসবাস করতেন।

ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা কাওসার আলী বলেন, গতকাল রাত ৩টার দিকে ওই এলাকার একটি টিনশেড বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থলে বাড়ির ম্যানেজার রাব্বানী নিহত হয়। আহত হয় বাড়ির অন্যান্য আরও পাঁচজন। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, বর্তমানে তারা আশঙ্কা মুক্ত।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারের আশুলিয়ায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে

আপডেট সময় : ০৪:৩৯:২৩ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫