সারাদেশ
সাভারে ফিরোজ (৩৫) নামে এক যুবক মাদক ক্রয় করতে এসে গুলিবিদ্ধ
- আপডেট সময় : ১১:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
- / ২২০৯ বার পড়া হয়েছে
ঢাকার সাভারে মাদক ক্রয় করতে এসে অপহরণ ও পরে গুলিবিদ্ধ করে ফেলে রেখে পালিয়ে যায় অপহরণকারীরা।
সাভারের আশুলিয়ার জামগড়া শেরআলী মার্কেট এলাকার ফিরোজ (৩৫) নামের এক যুবক গতকাল বেধেপল্লীতে মাদক কিনতে এসে অপহরণের শিকার হয়ে গুলিবিদ্ধ হয়। অপহরণকারীরা ফিরোজের পরিবার থেকে প্রথমে বিকাশে ৩২ হাজার টাকা আদায় করে। পরবর্তীতে আবারও অপহরণকারী মিজান ও মাইকেল আরও ৩০ হাজার টাকা দাবী করেন বলে জানান পরিবার। বিকাশে টাকা দিতে না পারায় রাত ১২ টার দিকে ফিরোজকে প্রথমে বুকের নিচে গুলি করে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রেডিও কলোনী ফেলে রেখে যায় বলে জানান আহতের ভাতিজা তপন।
তপন বলেন, ফিরোজ মাঝে মধ্যে ইয়াবা সেবন করে গতকাল সাভার বেধেপল্লীতে মাদক আনতে গেলে প্রথমে অপহরণের শিকার হয় পরে অপহরণকারীরা গুলি ও কুপিয়ে তাকে রেডিও কলোনী ফেলে রেখে পালিয়ে যায়।
স্থানীয়রা প্রথমে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন গতকাল রাতেই। মঙ্গলবার বিকেলে ঢাকা মেডিকেলে অপারেশন করে গুলি বের করলেও তার অবস্থা আশংকাজনক বলেন জানান তার পরিবার।
আশুলিয়া থানার উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, গতকাল রাতে তিনি সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে গুলিবিদ্ধ ফিরোজকে দেখতে গিয়ে ছিলাম। যেহেতু ঘটনাস্থল সাভার তাই বিষয় টি সাভার মডেল থানা পুলিশ তদন্ত করবে বলেও তিনি জানান।
সাভার মডেল থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, গুলির ঘটনার জানার পর আসামীদের আটকের জন্য অভিযান পরিচালক করা হয়েছে।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, গুলির ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।






















