ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরেছেন। শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসা ‘ফিরোজা’য় ফিরেছেন তিনি।

এরআগে রাত সাড়ে ১০টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘১৫ অক্টোবর রাতে ম্যাডাম (খালেদা জিয়া) মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। সেখান পরীক্ষাগুলোর রিপোর্ট বোর্ড পর্যালোচনা করেছে। মেডিকেল বোর্ডের পরামর্শে ফিরোজায় ফিরলেন ম্যাডাম।

অধ্যাপক জাহিদ হোসেন বলেন, ‘আলহামদুলিল্লাহ ম্যাডাম ভালো আছে।’

এর আগে বুধবার রাত ১১টা ৪০ মিনিটে খালেদা জিয়া তার গুলশানের বাসভবন থেকে হাসপাতালের উদ্দেশে রওনা হন। পরে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে তিনি হাসপাতালে ভর্তি হন।

প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসার পর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন তিনি। লন্ডনে উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন খালেদা জিয়া।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

আপডেট সময় : ০১:০৬:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫