মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের গুণীজন ও মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:২৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
- / ২৩৪৩ বার পড়া হয়েছে
বাংলাদেশের দক্ষিন অঞ্চলের পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী উপজেলা মির্জাগঞ্জের সকল শ্রেনীর মানুষের কল্যাণে, সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, সাংস্কৃতি, নৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে গত এক যুগ ধরে নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছে মানবিক ও উন্নয়ন সংস্থা মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন।

রাষ্ট্রের জাতীয় পর্যায়ে গুরত্বপূর্ন দায়িত্ব পালনের পাশাপাশি অত্র ফাউন্ডেশনের গ্রহীত বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নে বিশেষ ভুমিকা পালন করেছেন সেসব গুনিজন, সেই মহান কৃতি সন্তান ও বিশিষ্ট ব্যাক্তিদের নিয়ে গুণীজন মিলনমেলা ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।
শুক্রবার সুপ্রিমকোর্ট বার অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সন্মানিত সদস্য ড. মোহাম্মাদ আইয়ুব মিয়া, প্রধান আলোচক ছিলেন উপমহাদেশের পাইওনিয়ার কলোরেক্টাল সার্জন প্রফেসর ডা. একেএম ফজলুল হক।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের প্রশাসক ও ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. শাহজাহান মিয়া, শিল্প পুলিশ প্রধান ও অতি. আইজিপি গাজী জসিম উদ্দীন, ট্যুরিষ্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন শিপার, পুলিশ সুপার মোরশেদ রুমি, দেশবন্ধু গ্রপের এমডি গোলাম রহমান, এসিআই লিমিটেডের উপ. নির্বাহী পরিচালক বশির গোলদার, দেশবন্ধু গ্রপের সিইও, সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজিবী মাহবুব হোসেন, ঢাকাস্থ মির্জাগঞ্জ জার্নালিস্টস ফোরামের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সজীব, সদস্য আলমগীর হোসেন, এস এম শাহজাদা শাহাদাতসহ বিভিন্ন মন্ত্রলায়ের বর্তমান ও অবসরপ্রাপ্ত সচিব, অতি. সচিব, যুগ্ম সচিব, অতি. আইজিপি, ডিআইজি, এসপি সহ বিভিন্ন ক্যাডারের কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনীর বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্মকর্তাগন ও বিশিষ্টি সমাজসেবকগন।

অনুষ্ঠানে বক্তারা মির্জাগঞ্জের অবহেলিত মানুষের পাশে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে পাশে থাকার জন্য মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যানসহ সকলকে ধন্যবাদ জানান। মির্জাগঞ্জের অবহেলিত মানুষের যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।






















