ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মেট্রো চলাচলের সময় বাড়ল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:২৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
  • / ২০৮৪ বার পড়া হয়েছে

যাত্রীচাপ সামলাতে মেট্রোরেলের চলাচলের সময় বাড়ানো হয়েছে। আজ রোববার থেকে প্রতিদিন সকালে চালুর সময় ও রাতে বন্ধের সময় আধা ঘণ্টা করে বাড়ানো হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় প্রথম ট্রেন চালুর মাধ্যমে নতুন সময়সূচি কার্যকর হয়েছে। সরেজমিন দেখা গেছে, সকালে যাত্রী তুলনামূলক কম হলেও সময় গড়াতেই ভিড় বাড়তে থাকে। যাত্রীরা সময় বাড়ানোয় সন্তোষ প্রকাশ করেন।

সকাল সাড়ে ৬ টায় উত্তরা-উত্তর মেট্রো স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে প্রথম ট্রেন  ছাড়ে। যা এতদিন ছাড়তো সকাল ৭ টা ১০ মিনিটে। রাতে মতিঝিল থেকে ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে। শুধু তাই নয়, শুক্রবার মেট্রোরেল চালু হবে আগের বেলা ৩টার বদলে আড়াইটায়।

প্রতিদিন উত্তরা থেকে মতিঝিল রুটে ৪ লাখের বেশি যাত্রী যাতায়াত করেন। যাত্রীরা ট্রিপ সংখ্যা বাড়ানোর দাবিও জানিয়েছেন।

এ বিষয়ে ডিএমটিসিএল জানিয়েছে, ট্রিপ বাড়াতে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সব ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি থেকে ট্রিপ বাড়ানো সম্ভব হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মেট্রো চলাচলের সময় বাড়ল

আপডেট সময় : ১০:২৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫