ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী সাভারে উপজেলা পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচিত মোহাম্মদ নূর উদ্দিন
সারাদেশ

জুলাই-আগস্টের আন্দোলনের ফলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি — লায়ন মো: খোরশেদ আলম

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৭:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ২৪১১ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টের আন্দোলনের ফলেই আমরা আবার নতুন বাংলাদেশ পেয়েছি বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে সাভার সরকারি কলেজের অডিটোরিয়ামে ‘ওয়ারিয়র্স অব জুলাই’ সাভার উপজেলার আয়োজনে গণঐক্যের জুলাইয়ের শহীদ পরিবার ও আহতদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

লায়ন খোরশেদ আলম বলেন,স্বৈরাচার শেখ হাসিনা এমন এক পর্যায়ে চলে গিয়েছিলেন যে,জুলাই-আগস্টের ঐতিহাসিক আন্দোলন না হলে বাংলাদেশের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কা ছিল দেশ স্বৈরতন্ত্র থেকে মুক্ত হয়েছে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের পরিবারের পাশে এবং যারা আহত হয়েছেন— আমি যতদিন বেঁচে আছি, নিরলসভাবে সবসময় তাদের পাশে থাকব।”

তিনি আরও বলেন, “জুলাই ২৪-এ যারা শহীদ হয়েছেন, আমি যদি পৌর মেয়র নির্বাচিত হতে পারি, তবে পৌর এলাকার বিভিন্ন সড়ক তাদের নামে নামকরণ করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ জহিরুল ইসলাম (ধীমান), মুস্তাঈন বিল্লাহ হাবিবী, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. মনিবুর রহমান চম্পক, ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু, ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইউনুস খান, ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা, পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হযরত আলী, পৌর বিএনপির খান মজলিশ বাবু, পৌর ছাত্রদল নেতা তাজ খান নঈম, মো. আলোকুর রহমান ও আতিকুর রহমান রাজু।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমল চন্দ্র।

এ সময় ১০ শহীদ পরিবারের সদস্য ও ৫০ জন আহত ব্যক্তির মধ্যে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন লায়ন মো. খোরশেদ আলম।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

জুলাই-আগস্টের আন্দোলনের ফলেই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি — লায়ন মো: খোরশেদ আলম

আপডেট সময় : ০৭:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫