ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রংপুরে খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পদের প্রক্সি দিতে গিয়ে যুবক আটক

রংপুর প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
  • / ২০৮৮ বার পড়া হয়েছে

রংপুরে খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পদের পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে গোলাম রব্বানী নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। পরে তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৫ অক্টোবর) রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী।

দণ্ডপ্রাপ্ত গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তার বাড়ি রংপুরের পীরগঞ্জের টিওরমারী গ্রামে। তিনি ওই কেন্দ্রের রাহাদুজ্জামান সুজন নামে এক পরীক্ষার্থীর প্রক্সি হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মাহবুবে সোবহানী জানান, পরীক্ষায় প্রক্সি হিসেবে অংশগ্রহণ করায় গোলাম রব্বানী নামে এক ব্যক্তিকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে। তিনি খাদ্য বিভাগের আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না।

শনিবার সকাল ১০ টা থেকে ১১টা পর্যন্ত খাদ্য অধিদপ্তরের চতুর্থ পর্যায়ের উপ-খাদ্য পরিদর্শক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়। রংপুরে ৪৬টি কেন্দ্রে ৫০ হাজার ৭৭৫ জন পরীক্ষার্থী এতে অংশ নেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রংপুরে খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পদের প্রক্সি দিতে গিয়ে যুবক আটক

আপডেট সময় : ১১:৪৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫