ঢাকা ০৮:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

নির্বাচন কমিশনের সামনে ‘ককটেল বিস্ফোরণ’, আটক ১

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১০:১৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • / ২০৯২ বার পড়া হয়েছে

কার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ‘ককটেল বিস্ফোরণের’ পর ‘ধাওয়া দিয়ে’ এক যুবককে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।

তিনি বলেন, “কতিপয় দুষ্কৃতিকারী ভবনের বাইরে একটি ককটেল সাদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটায়। যার ফলে বিকট আওয়াজ হওয়ার পর আমাদের টহল টিম ধাওয়া দিয়ে একজনকে আটক করতে সক্ষম হয়েছে।”

প্রাথমিকভাবে আটকের বিস্তারিত নাম-পরিচয় না জানালেও তার কাছ থেকে সংশ্লিষ্ট ‘আরও অনেকের’ নাম-পরিচয় পাওয়া গেছে বলে ভাষ্য পুলিশ কর্মকর্তা ইবনে মিজানের।

তিনি বলেন, “তাকে জিজ্ঞাসাবাদে আরও কিছু নাম পেয়েছি। আমরা আশা করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, যাতে আতঙ্কিত হওয়ার কিছু নাই।

“আমার বিষয়টি কঠোরভাবে দেখছি, কতিপয় দুস্কৃতিকারীদের আইনের আওতায় আনতে চেষ্টা করে যাচ্ছি।”

আটক যুবকের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে আরও ‘যাচাই-বাছাইয়ের’ প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন উপকমিশনার মিজান।

তিনি বলেন, “এখানে পুলিশ মোতায়েন রয়েছে, এ এলাকায় টহল টিম টিম জোরদার করা হয়েছে রয়েছে।”

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, “আমাদের অফিসে ককটেল নিক্ষেপ করে পালানো সময় আমাদের আনসার-পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

নির্বাচন কমিশনের সামনে ‘ককটেল বিস্ফোরণ’, আটক ১

আপডেট সময় : ১০:১৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫