শ্যামনগর ভূরুলিয়ায়
গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
- আপডেট সময় : ০৯:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- / ২৩৫৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরের ভুরুলিয়া ইউনিয়নে আল-আমীন নামের এক যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে,রবিবার সন্ধ্যায় ভুরুলিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে,ভুরুলিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান মাফু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত আল-আমীন আইয়ুব আলীর ছেলে,আল-আমীন বিবাহিত এবং তার একটি ২ বছরের কন্যা সন্তান আছে,সে অনলাইন গেমে আসক্ত ছিলো,এখন কি কারনে আত্মহত্যা করেছে এটা বলতে পারবোনা।
পরিবার সূত্রে জানা যায়, সে অনলাইনে জুয়া খেলে অনেক টাকা ঋণ হয়ে যায়,তার মোটরসাইকেল ছিলো সেটা বিক্রি করে সে ঋণ পরিশোধ করতে পারতো,কিন্তু এভাবে আত্মহত্যা করবে আমরা চিন্তাও করিনি।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো: শাকির হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই আল-আমীনের মৃত্যু হয়েছে,তার গলায় কালো দাগ পাওয়া গেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্যা হুমায়ুন কবির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য
প্রস্তুতি চলছে,এবং আত্মহত্যার কারন অনুসন্ধান অব্যহত থাকবে।






















