ঢাকা ০৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সেলিম আহম্মেদ সাতক্ষীরা
  • আপডেট সময় : ১২:৩০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ২১৪৮ বার পড়া হয়েছে

ঐতিহ্য ও গৌরবের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শ্যামনগর উপজেলা শাখা।

এই উপলক্ষে মঙ্গলবার (২৮ অক্টোবর) দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শ্যামনগর উপজেলা রাজনৈতিক অঙ্গন ছিল মুখরিত।

গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী আদর্শের অগ্রযাত্রার শপথ গ্রহণের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হলো যুবদলের এই প্রতিষ্ঠা বার্ষিকী।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনের কর্মসূচি শুরু হয় সকালে। উপজেলা কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়।

উপজেলা যুবদলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ জাতীয় এবং যুবদলের পতাকা উত্তোলন করেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রাঙ্গণ মুখরিত করে তোলে।

পতাকা উত্তোলনের পর বিকাল ৪ ঘটিকার সময় যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক শেখ নাজমুল হক ও সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর এর নেতৃত্বে এক বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা প্রদক্ষিণ করে।

যুবদলের ১১ টি ইউনিয়ন ও পৌর যুবদল সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকেরা ব্যানার, ফেস্টুন, এবং দলীয় পতাকা হাতে নিয়ে মিছিলে অংশ নেন। সুশৃঙ্খলভাবে সাজানো এই শোভাযাত্রাটি শ্যামনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় পথচারী ও সাধারণ মানুষ কৌতূহল নিয়ে শোভাযাত্রাটি দেখেন।

শোভাযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃবৃন্দ যুবদলের ৪৭ বছরের গৌরবময় ইতিহাস ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে সংগঠনটির ভূমিকার কথা তুলে ধরা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট সময় : ১২:৩০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫