ঢাকা ১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলায় কী যুক্তরাষ্ট্র হামলা করবে, যা জানালেন ট্রাম্প

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৩২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • / ২০৮৭ বার পড়া হয়েছে

ফাইল ছবি

বর্তমানে যুক্তরাষ্ট্র ক্যারিবীয় অঞ্চলে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ এবং কয়েক হাজার সেনা মোতায়েন করেছে। বিশ্বের সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড ভেনেজুয়েলার দিকে রয়েছে। এমন পরিস্থিতির মুখে প্রেসিডেন্ট ট্রাম্প জানালেন, তিনি ভেনেজুয়েলার ভেতরে সামরিক হামলার কথা বিবেচনা করছেন না। তবে তার এই মন্তব্যকে কিছুটা সাংঘর্ষিক বলছেন বিশেষজ্ঞরা।

শুক্রবার (৩১ অক্টোবর) ‘এয়ার ফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তিনি কি ভেনেজুয়েলায় হামলার পরিকল্পনা করছেন? জবাবে ট্রাম্প বলেন, না।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও একই বক্তব্য দিয়েছেন। তিনি মায়ামি হেরাল্ড-এর একটি প্রতিবেদনের জবাবে বলেন, যারা দাবি করছে তারা পরিস্থিতি সম্পর্কে জানে, তারা আসলে আপনাদের মিথ্যা খবর লিখতে প্ররোচিত করেছে।

তবে ট্রাম্পের এই সংক্ষিপ্ত জবাব তার সাম্প্রতিক কিছু বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এর আগে অন্তত দু’বার তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে যুক্তরাষ্ট্র ঘোষিত যুদ্ধ ছাড়াই ব্যবস্থা নিতে পারে।

গত সপ্তাহে তিনি বলেছিলেন, আমরা হয়তো যুদ্ধ ঘোষণা চাইবো না। যারা আমাদের দেশে মাদক আনছে, আমরা তাদের মেরে ফেলবো। ঠিক আছে? আমরা তাদের মেরে ফেলবো।

তিনি আরও বলেন, এখন মাদক স্থলপথে আসছে, এবার স্থলপথই পরবর্তী লক্ষ্য।

এদিকে সেপ্টেম্বরের শুরু থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে একাধিক নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে অন্তত ৬২ জন নিহত এবং ১৪টি নৌকা ও একটি আধা-ডুবো জাহাজ ধ্বংস হয়েছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, এসব হামলা মাদক পাচারবিরোধী অভিযানের অংশ, যদিও এখন পর্যন্ত তারা এই দাবি প্রমাণে কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করেনি।

এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফোলকার তুর্ক শুক্রবার এক বিবৃতিতে বলেন, এই হামলা এবং এতে ক্রমবর্ধমান মানবিক ক্ষয়ক্ষতি অগ্রহণযোগ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ভেনেজুয়েলায় কী যুক্তরাষ্ট্র হামলা করবে, যা জানালেন ট্রাম্প

আপডেট সময় : ১১:৩২:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫