ঢাকা ১১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে সিআরপি রোগীদের মাঝে উপজেলা প্রশাসনের উপহার বিতরণ

সাইফুল ইসলাম শাওন:
  • আপডেট সময় : ০৮:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • / ২২৬৮ বার পড়া হয়েছে

সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি)-এর ১২০ জন রোগীর মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) দুপুর ৩টায় সিআরপি’র হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে ১২০ জন রোগীর প্রত্যেককে একটি করে কম্বল ও একটি করে বিস্কুটের প্যাকেট উপহার দেওয়া হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শীতের আগমনে অসহায় ও শারীরিকভাবে অসুবিধাগ্রস্ত রোগীদের পাশে দাঁড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের সব শ্রেণির মানুষকে অসহায়দের প্রতি সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানান ইউএনও মাহবুবুর রহমান।

ইউএনও মাহবুবুর রহমান আরও বলেন, “সিআরপি আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ পুনর্বাসন কেন্দ্র, যেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করা হচ্ছে। উপজেলা প্রশাসন সবসময়ই এ ধরনের মানবিক উদ্যোগে পাশে থাকবে।”স্থানীয়রা ইউএনও’র এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে সিআরপি রোগীদের মাঝে উপজেলা প্রশাসনের উপহার বিতরণ

আপডেট সময় : ০৮:১২:১৮ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫