সারাদেশ
সাভারে ডেঙ্গু রোগীর মৃত্যু, বাড়ছে আতঙ্ক
- আপডেট সময় : ১২:২৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
- / ২২৫৭ বার পড়া হয়েছে
সাভারে একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলহাজ্ব আবুল বাশার (৭৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবির পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত আলহাজ্ব আবুল বাশার ধামরাই উপজেলার বাসনা গ্রামের বাসিন্দা। তিনি সাভারের ৩নং ওয়ার্ডের বিনোদ বাইদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং সাভার বাজার রোড বাইতুল নুর জামে মসজিদের ক্যাশিয়ার হিসেবে প্রায় ১০ বছর ধরে কর্মরত ছিলেন।
নিহত আবুল বাশারের স্বজনরা জানান, গত ৪ দিন ধরে তিনি জ্বরে আক্রান্ত ছিলেন। অবস্থার অবনতি হলে গতকাল তাকে এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে আজ রাকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার মো. মিরাজ বলেন, ‘আমাদের হাসপাতালে আবুল বাশার নামের একজন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. সাইদুল ইসলাম বলেন, আজ শুধু সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন ২৮ জন রোগী। এছাড়া প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত রোগী বাড়ছে।






















