ঢাকা ০৯:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আ.লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার কথা বলিনি: মির্জা ফখরুল

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২০৭৭ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দেশের সর্বত্র আওয়ামী লীগের হয়রানিমূলক মামলা তুলে নেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। মঙ্গলবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

বিবৃতিতে মির্জুলফখরুল বলেন, ঠাকুরগাঁওয়ে জেলা সদরের মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তাঁর বক্তব্যকে বিভিন্ন গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে, যা তিনি অত্যন্ত দুঃখজনক বলে মনে করেন। তিনি বলেন, “আমি বলেছি আমরা প্রতিশোধের রাজনীতি করব না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না।”

মির্জা ফখরুল উল্লেখ করেন, তিনি জানিয়েছিলেন যে ঐ ইউনিয়নে যদি কোনো হয়রানিমূলক মামলা হয় তারা তা তুলে নিবে। কিন্তু তিনি জোর দিয়েছেন যে- দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের বা সেগুলো তুলে নেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

বিএনপি মহাসচিব দেশের জনগণ ও দলের সকল স্তরের নেতাকর্মীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, গণমাধ্যমে প্রচারিত ভুল বক্তব্য নিয়ে বিভ্রান্তিতে পড়ার প্রয়োজন নেই।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

আ.লীগের বিরুদ্ধে মামলা তুলে নেওয়ার কথা বলিনি: মির্জা ফখরুল

আপডেট সময় : ১২:৩০:০২ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫