ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সুস্থ হয়ে ফিরেছেন স্পর্শিয়া

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২২২৬ বার পড়া হয়েছে

অক্টোবরের শুরুতে অসুস্থ হয়ে কয়েক দিন হাসপাতালে ভর্তি ছিলেন অর্চিতা স্পর্শিয়া। এ সময় তাঁর মুখে অস্ত্রোপচার করা হয়। এরপর কয়েক দিন বিশ্রামে ছিলেন। গতকাল মঙ্গলবার অভিনেত্রী জানালেন, তিনি শুটিং শুরু করেছেন। কয়েক দিনের মধ্যে সেই শুটিং শেষও হবে।

অর্চিতা স্পর্শিয়া
অর্চিতা স্পর্শিয়া ছবি : অর্চিতা স্পর্শিয়ার সৌজন্যে

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন একটি ওয়েব সিরিজের শুটিং করছেন অর্চিতা স্পর্শিয়া। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই নিয়ে কথা বলা একেবারে নিষেধ।

তবে স্পর্শিয়া এটুকু বললেন, ‘এমনিতে কাজ কম করি। তাই বুঝেশুনে স্ক্রিপ্ট বাছাই করি। এই কাজের ক্ষেত্রে গল্প ও প্রোডাকশন টিম সবকিছু ঠিকঠাক মনে করেছি, তাই কাজটা করছি। কিছুদিনের মধ্যে ঘোষণা আসবে। তার আগপর্যন্ত ধৈর্য ধরতে হবে। অনুমতি পেলে আমিও কাজটা নিয়ে বিস্তারিত কথা বলতে পারব।’ হাসপাতালে চিকিৎসাধীন থাকার কারণে ওয়েব সিরিজটির শুটিং এত দিন আটকে ছিল।

২০১১ সালে বিজ্ঞাপনচিত্রের মডেল হিসেবে স্পর্শিয়ার কাজের শুরু। ‘আমাদের দেশটা স্বপ্নপুরী’ শিরোনামের সেই বিজ্ঞাপনচিত্রে কাজ করে দর্শকের নজর কাড়েন তিনি। এরপর নাটক, চলচ্চিত্রে সমানতালে অভিনয় করেছেন। শাকিব খানের সঙ্গে ‘নবাব এলএলবি’, আসাদুজ্জামান আবীরের সঙ্গে ‘কাঠবিড়ালী’, তারিক আনাম খানের সঙ্গে ‘আবার বসন্ত’সহ একাধিক চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। অভিনয়ের নতুন মাধ্যম ওটিটিতেও তাঁর অভিষেক ঘটেছে।

জানা গেছে, স্পর্শিয়ার সঙ্গে পূণদৈর্ঘ্য সিনেমায় অভিনয়ের ব্যাপারেও কথাবার্তা চলছিল। ওয়েব সিরিজের শুটিং শেষ করেই সিনেমা নিয়ে এগোবেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সুস্থ হয়ে ফিরেছেন স্পর্শিয়া

আপডেট সময় : ০১:০২:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫