ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে রাতে পেট্রোল বোমা ছোড়া হয়, হতাহতের ঘটনা নেই

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২১৬৩ বার পড়া হয়েছে

রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে একটি প্রিপারেটরি স্কুলে দুইটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৪ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ আহত হয়নি।

পুলিশ জানায়, দুইটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি স্কুলটির সামনে এসে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত স্থান ত্যাগ করে।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, রাতের আঁধারে দুইটি মোটরসাইকেল স্কুলের সামনে এসে একবার ঘুরে দাঁড়ায়। মোটরসাইকেলের দুই চালক হেলমেট পরা ছিলেন, আর পেছনের দুইজনের মুখে মাস্ক ও মাথায় ক্যাপ ছিল। তাদের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে পেট্রোল বোমায় আগুন ধরিয়ে স্কুলের দিকে দুটি বোমা নিক্ষেপ করে। এরপর তারা দ্রুত মোটরসাইকেল চালিয়ে পালিয়ে যায়।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ। তিনি বলেন, “প্রিপারেটরি স্কুলকে লক্ষ্য করে দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।”

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে রাতে পেট্রোল বোমা ছোড়া হয়, হতাহতের ঘটনা নেই

আপডেট সময় : ০১:৩৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫