ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে এক রাতে তিন বাসে অগ্নিসংযোগের ঘটনা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২২৫১ বার পড়া হয়েছে

গাজীপুরে এক রাতে তিনটি স্থানে পৃথকভাবে বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাতে মহানগরীর ভোগড়া, চক্রবর্তী ও শ্রীপুর এলাকায় দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয়। তবে এসব ঘটনায় কোনো হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসন থানার ভোগড়া পেয়ারা বাগান এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে পার্ক করে রাখা একটি বাসে মধ্যরাতে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

একই সময়ে শ্রীপুর উপজেলার বেরাইদ চালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মিনিবাসেও দুর্বৃত্তরা আগুন দেয়। শ্রীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, “মঙ্গলবার গভীর রাতে ভোগড়া ও শ্রীপুর এলাকায় দুটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।”

এ ছাড়া, রাত সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় নবীনগর–চন্দ্রা সড়কের জ্যোতি ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসেও দুর্বৃত্তরা আগুন দেয়।

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “ঘটনার সময় একজন মিস্ত্রি বাসের নিচে মেরামতের কাজ করছিলেন। ওই সময় একটি মোটরসাইকেলে করে দুই যুবক এসে বাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।”

তিনি আরও বলেন, “ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিসংযোগে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজীপুরে এক রাতে তিন বাসে অগ্নিসংযোগের ঘটনা

আপডেট সময় : ০২:৪৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫