ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারের আশুলিয়ায় পার্কিং করে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০২:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২১৯৮ বার পড়া হয়েছে

ঢাকার সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে তারা। এ সময় তাড়াহুড়ো করে বাস থেকে নামতে গিয়ে আহত হয়েছেন চালক। বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, একটি মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে বাসে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন দিলে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাসটির ৮০ শতাংশ পুড়ে যায়।

বাসের চালক আব্দুস সাত্তার বলেন, বাসের ভেতরে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে আমি জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যাই। বাস থেকে নেমে দেখি চার জন দুইটি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা হেলমেট পড়া ছিল। তাদের দেখে যখন আমি চিল্লানি শুরু করি তখন তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। বাস থেকে নামার সময় আমি হাঁটুতেও আঘাত পাই।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, বাসে আগুন দেওয়ার খবর পেয়ে আমাদের একটি ইউনিট গিয়ে মাত্র ১৫ মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আমরা হতাহতের কোন খবর পাইনি।

বাসের মালিক মো. সোহেল বলেন, আমার উপার্জনের একমাত্র সম্বল ছিল এই বাসটি। যে বা যারা আমার এই ক্ষতি করল আমি তাদের বিচার চাই। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাই, আমি যেন আমার ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থা করে দেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ভোরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল দুষ্কৃতিকারীরা এসে ওই বাসে আগুন দেয়। এ ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারের আশুলিয়ায় পার্কিং করে রাখা বাসে আগুন, গুলি বর্ষণ

আপডেট সময় : ০২:৩৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫