ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৮ কর্মী আটক

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
  • / ২১০১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুলিশের অভিযানে ককটেল, পেট্রোল ও বিস্ফোরকদ্রব্যসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আট সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।বুধবার (১২ নভেম্বর) ভোররাত ৪টা ১৫ মিনিটে আড়াইহাজার পৌরসভার কৃষ্ণপুরা থেকে গাজিপুরাগামী সড়কের বড় দিঘীরপাড় এলাকার বিশ্বনবী একাডেমি কেজি স্কুলের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কাঁঠালিয়া ইউনিয়ন মহিলা লীগের সভাপতি মোসা. বীনা আক্তার (৫৬), আমিনুল ইসলাম (২০), আপন (১৯), অনিক (১৯), নিলয় (১৯), নাজমুল (১৯), ইয়ামিন ইসলাম (২০) ও সালমান (১৯)।

পুলিশ জানায়, বীনা আক্তারের নেতৃত্বে ওই দলটি ১৩ নভেম্বরের তথাকথিত ঢাকা লকডাউন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা করছিল।

তারা পেট্রোল, ককটেল, টায়ার, গ্যাসলাইট ও লাঠিসোঁটা হাতে নিয়ে সরকারি স্থাপনা ও যানবাহনে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ আরো জানায়, আটক বীনা আক্তারের বিরুদ্ধে নরসিংদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় তিনটি হত্যা মামলা রয়েছে। তা ছাড়া বাকি আটকদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, তারা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল এবং ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছিল। আমাদের তৎপরতায় বড় ধরনের নাশকতা ঠেকানো সম্ভব হয়েছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ককটেলসহ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৮ কর্মী আটক

আপডেট সময় : ০৬:৫৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫