ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ২১১৩ বার পড়া হয়েছে

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় হাতেনাতে দুইজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ রেললাইনে আগুনের কথা জানায়। তবে পরবর্তীতে তারা জানায় একটি পরিত্যক্ত বগিতে আগুন লাগানো হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন জানান, তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই বগির দুটি সিট পুড়ে যায়। এ সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়েছে। আটক দুইজন হলেন মোরশেদ (৪০) ও জাকির (২৫)।

এ বিষয়ে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান রেলওয়ে থানার ওসি।

ঢাকা রেলওয়ে জেলা পুলিশ গণমাধ্যমকে জানায়, বুধবার রাত সাড়ে ৯টায় ঢাকার তেজগাঁও রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত লাইনে থাকা পরিত্যক্ত/নষ্ট কোচের সিটে অজ্ঞাতনামা কয়েক জন দুষ্কৃতিকারী অগ্নিসংযোগ করলে তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে ফেলে। এতে নষ্ট কোচের দুটি সিট ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের স্থানীয় লোকজন ও আরএনবির সহায়তায় ঘটনাস্থলের পাশ থেকে সন্দেহভাজন দুইজনকে  জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তেজগাঁওয়ে ট্রেনের পরিত্যক্ত বগিতে আগুন, হাতেনাতে আটক ২

আপডেট সময় : ১২:৩৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫