ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর প্রচারণার মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • / ২১৩৩ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা শাহিনুর আলমের নির্বাচনী প্রচারণার সময় মোটরসাইকেল দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন নারী। আহত ব্যক্তিকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর সদর উপজেলার বহুলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম মনোয়ারা বেগম (৫২)। তিনি বহুলী নতুনপাড়ার বাসিন্দা আব্দুল আজিজের স্ত্রী। আহত নারী তাহমিনা খাতুন একই এলাকার বাসিন্দা।

নিহতের মেয়ে জামাই পাপ্পু মন্ডল জানান, খোকশাবাড়ি ইউনিয়নের ব্রাহ্মণগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জামায়াতের প্রার্থী শাহিনুর আলমের বৈঠক শেষে গাড়িবহর নিয়ে ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, “মনোয়ারা বেগম ও তাহমিনা খাতুন সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় বহরের পেছনে থাকা এক মোটরসাইকেল রাস্তা খারাপ থাকায় সাইড দিয়ে যাওয়ার সময় তাদের ধাক্কা দেয়। এতে দুজনেই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারা বেগমের মৃত্যু হয়।”

জামায়াত প্রার্থী ও জেলা আমির মাওলানা শাহিনুর আলম বলেন, “দুর্ঘটনায় নিহত ওই নারীর জানাজা ও দাফন বৃহস্পতিবার সকালে সম্পন্ন হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি দেখছেন।”

সিরাজগঞ্জ সদর থানার এসআই শহিদুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সিরাজগঞ্জে জামায়াত প্রার্থীর প্রচারণার মোটরসাইকেল দুর্ঘটনায় নারী নিহত

আপডেট সময় : ০৪:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫