ঢাকা ০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী
সারাদেশ

সাভারে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ

গোলাম সারওয়ার সজল :
  • আপডেট সময় : ০৭:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
  • / ২১৬০ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আশুলিয়ায় লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছে ছাত্রদল।

শুক্রবার বিকেলে ধামসোনা ইউনিয়নের ভাদাইল এলাকায় ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুরুল হক সৌরভের নেতৃত্বে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রচারনা চলাকালীন নেতারা ঢাকা-১৯ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে ভোট প্রার্থনা করেন। পথচারী, ব্যবসায়ীসহ নানা শ্রেণী–পেশার মানুষের হাতে লিফলেট তুলে দিয়ে বিএনপির ৩১ দফা কার্যক্রম তুলে ধরেন তারা।

নেতৃবৃন্দ বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামত ও পরিবর্তনের আন্দোলনে জনগণকে যুক্ত করতেই আমাদের এই প্রচেষ্টা। জনগণের আস্থা অর্জন করে ধানের শীষকে বিজয়ী করাই আমাদের লক্ষ্য।”

একে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে এবং সাধারণ মানুষের সাড়া ছিল উল্লেখযোগ্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশ

সাভারে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ

আপডেট সময় : ০৭:০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫