ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২০৮১ বার পড়া হয়েছে

একটি বোমা ব্যাংকের সীমানার মধ্যে পড়ে এবং বাইরের সাইনবোর্ডের আংশিক ক্ষতি হয়। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে গভীর রাতে মাওনা ইউনিয়নের বারতোবা বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা হামলা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে কয়েকজন হামলাকারী ব্যাংকের প্রধান ফটক খোলার চেষ্টা করে এবং তিনটি পেট্রলবোমা বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি ব্যাংকের সীমানার মধ্যে পড়ে এবং বাইরের সাইনবোর্ডের আংশিক ক্ষতি হয়।

গ্রামীণ ব্যাংকের মাওনা শাখার ব্যবস্থাপক রেহানা পারভিন জানান, তাদের নিরাপত্তাপ্রহরী ব্যাংকের ভেতর ছিলেন। রাত ২টায় কয়েকজন ব্যাংকের প্রধান ফটক খোলার জন্য চেষ্টা করেন। এ সময় হঠাৎ বিকট শব্দ হয়। নিরাপত্তাপ্রহরী দেখতে পান ৭–৮ জন সেখান থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এরপর তিনটি বিকট শব্দ হয়।

তিনিয়া আরও জানান, তারা তিনটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে একটি বোমা ব্যাংকের সীমানার মধ্যে পড়ে। এতে ব্যাংকের বাইরের সাইনবোর্ডের আংশিক পুড়ে গেছে। এ ঘটনার পর ব্যাংকের সব কর্মকর্তা-কর্মচারী আতঙ্কের মধ্যে আছেন।

স্থানীয়রা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন এবং পেট্রলের গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে।

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক (এরিয়া) ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, ‘ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। তবে বাইরে সাইনবোর্ডের কিছু অংশ পুড়ে গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা আপাতত থানায় সাধারণ ডায়েরি করতে পরামর্শ দিয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক বলেন, ‘পুলিশের টহল থাকায় হামলাকারীরা বড় কোনো দুর্ঘটনা ঘটাতে পারেনি। পুলিশ ঘটনাস্থলে বোতল পেয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

গাজীপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা হামলা

আপডেট সময় : ১২:৩৪:২৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫