ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৭:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২১০১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ফেনী শহরের মুক্ত বাজার এলাকায় শহীদদের স্মরণে নির্মিত ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

রবিবার (১৬ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। পরে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন মুখোশধারী ব্যক্তি স্মৃতিস্তম্ভে কেরোসিন ঢেলে আগুন দিয়ে দ্রুত সরে যায়।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সময়, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় ও পদ্ধতি নিশ্চিত করার চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ফেনীর এ-ক্যাটাগরির আহত জুলাই যোদ্ধা নাহিদুর রহমান বলেন, স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের মাধ্যমে শহীদদের প্রতি অবমাননা করা হয়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে পুলিশ চাইলে দ্রুত দায়ীদের শনাক্ত করতে পারবে।

এ ঘটনায় রাজনৈতিক মহলও প্রতিক্রিয়া জানিয়েছে। ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের দাবি, শহরের কেন্দ্রে এমন ঘটনা ঘটায় বোঝা যায়, এখনও এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত কিছু গোষ্ঠী সক্রিয় রয়েছে।

ফেনী জেলা জামায়াতের আমীর মুফতি আবদুল হান্নানও বলেন, পরিকল্পিতভাবে নাশকতার চেষ্টা চলছে। এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি প্রয়োজন বলে তিনি মনে করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৭:২৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫