ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৯:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২১০২ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে সেনা মোতায়েনের অনুরোধ জানিয়ে সেনা সদর দপ্তরে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।

বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি জানান, ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারে রেজিস্ট্রার জেনারেলের দপ্তর থেকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার রায়ের তারিখ ঘোষণাকে সামনে রেখে একই ধরনের অনুরোধ করা হলে সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন করা হয়।

চলমান পরিস্থিতি ও মামলাটির সংবেদনশীলতা বিবেচনায় এলাকাগুলোতে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ চার জেলায় বিজিবিও মোতায়েন করা হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের এই মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মামলায় ‘অ্যাপ্রুভার’ হিসেবে জবানবন্দি দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েনের অনুরোধ

আপডেট সময় : ০৯:২৮:২২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫