ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন: ‘আউট’ লিখে ভিডিও দেওয়া ছাত্রদল কর্মীসহ কয়েকজনের নামে মামলা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ২০৯৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে বিএনপির ওয়ার্ড–স্তরের নেতা আবুল কালাম ওরফে জহির হত্যাকাণ্ডে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের দ্বিতীয় স্ত্রী আইরিন আক্তার সোমবার দুপুরে বাদী হয়ে মামলাটি করেন। মামলায় কাউছার মানিক ওরফে ছোট কাউছারসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত কয়েকজনকেও আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, পশ্চিম লতিফপুর এলাকা থেকে কাউছার মানিকের সহযোগী হুমায়ূন কবির সেলিম (৫০), ইমন হোসেন (২১) ও আলমগীর হোসেন (৪০)–কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং রিমান্ডের আবেদন করা হয়েছে।

ঘটনার প্রায় আধা ঘণ্টা পর কাউছার নিজের ফেসবুক আইডি থেকে ‘আউট’ লিখে ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ একটি ক্রিকেট–সংক্রান্ত ভিডিও পোস্ট করেন। পোস্টটি এলাকায় আলোচনার জন্ম দেয়। নিহতের পরিবার এটি হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর সম্পৃক্ততার ইঙ্গিত হিসেবে দাবি করায় কাউছারকে মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে।

আবুল কালাম চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোস্তফার দোকান এলাকায় তাঁকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। কাউছার স্থানীয় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হলেও তাঁর কোনো পদ নেই। তাঁর বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তিনি আরেকটি হত্যা মামলার আসামিও।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুল আজীম বলেন, হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। কাউছারের সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টটি তদন্তের গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ঘটনাটির অন্তর্নিহিত কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুন: ‘আউট’ লিখে ভিডিও দেওয়া ছাত্রদল কর্মীসহ কয়েকজনের নামে মামলা

আপডেট সময় : ০৪:৩৯:৩২ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫