ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

পল্লবীতে যুবদল নেতা হত্যাকাণ্ডে সক্রিয় তৎপরতা চালাচ্ছে পুলিশ: তালেবুর রহমান

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ২০৯৩ বার পড়া হয়েছে

ফাইল ছবি

রাজধানীর পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সাংবাদিকদের তিনি বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জনি নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি।

ডিএমপি মুখপাত্র আরও জানান, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং দোষীদের ধরতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

তিনি বলেন, গত ১০ মাসে রাজধানীতে ১৯৮টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। শুধুমাত্র অক্টোবরেই ঘটেছে ১৮টি হত্যাকাণ্ড। বেশির ভাগ মামলায় দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীতে যেকোনো নাশকতা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে এবং পর্যাপ্ত জনবল মোতায়েন করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

পল্লবীতে যুবদল নেতা হত্যাকাণ্ডে সক্রিয় তৎপরতা চালাচ্ছে পুলিশ: তালেবুর রহমান

আপডেট সময় : ১২:৫৯:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫