ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ফেনীতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুরের পাশাপাশি স্থানীয় সাংসদ নিজাম হাজারীর বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগ

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০২:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ২১০০ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ফেনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুরের ঘটনা ঘটেছে। একই সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগ করা হয়েছে।

সোমবার রাতে পৌরসভা প্রাঙ্গণের রাজাঝি দিঘিরপাড় এলাকার দেয়ালে স্থাপিত টাইলসে খোদাই করা বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর করা হয়। পরে শহরের মাস্টারপাড়ায় নিজাম উদ্দিন হাজারীর বাগানবাড়ির প্রধান ফটকে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কারী মুহাইমিন তাজিম বলেন, রায় ঘোষণার পর উত্তেজিত ছাত্র–জনতার একটি অংশ প্রতিকৃতি ভাঙচুর করে। পাশাপাশি দুই দিন আগে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভকারীরা নিজাম উদ্দিন হাজারীর বাড়ির সামনে আগুন দেন।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোস্তফা জানান, কেউ ক্ষতিগ্রস্ত হলে অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করবে। রাষ্ট্রীয় স্থাপনায় ক্ষয়ক্ষতির ঘটনা হলে পুলিশ নিজ উদ্যোগেও তদন্ত শুরু করতে পারে। তবে কোন ছাত্র কীভাবে এসব ঘটিয়েছে—এ বিষয়ে পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।

উল্লেখযোগ্য যে, এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের দিনও শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুর এবং মাস্টারপাড়ায় নিজাম উদ্দিন হাজারীর বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ফেনীতে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতিকৃতি ভাঙচুরের পাশাপাশি স্থানীয় সাংসদ নিজাম হাজারীর বাড়ির প্রধান ফটকে অগ্নিসংযোগ

আপডেট সময় : ০২:৫৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫