ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ ফিলিস্তিনের রাষ্ট্রস্বীকৃতিকে সমর্থন করলে প্যালেস্টাইন কর্তৃপক্ষের কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়েছেন এক ইসরায়েলি মন্ত্রী

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৪:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ২১৩৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

জাতিসংঘ ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে এগোলে ফিলিস্তিনি কর্তৃপক্ষের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ইসরাইলের কট্টরপন্থী মন্ত্রী ইতামার বেন-গভির।

গত সপ্তাহে বেন-গভির দাবি করেছিলেন, ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব নেই—যা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচিত হয়েছে।

সোমবার নেসেটে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুমোদন করে, তাহলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উচিত হবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ঊর্ধ্বতন নেতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া এবং প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে গ্রেফতারের নির্দেশ দেওয়া।

এর কয়েক ঘণ্টা পরই ওয়াশিংটনের আনা খসড়া প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের ১৩ সদস্যই অনুমোদন করে। প্রস্তাবে ট্রাম্প প্রশাসনের গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন ও আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের বিষয় অন্তর্ভুক্ত ছিল, যা দুই বছরের যুদ্ধবিরতি চুক্তির ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করা হয়।

বেন-গভিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের মন্তব্য শান্তির প্রচেষ্টা ব্যাহত করে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ঝুঁকি সৃষ্টি করে। তারা রাষ্ট্রগুলোর প্রতি এই ধরনের উসকানিমূলক বক্তব্য রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

এর আগে একাধিক ইসরাইলি রাজনীতিবিদ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনার বিরুদ্ধে অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাতিসংঘ ফিলিস্তিনের রাষ্ট্রস্বীকৃতিকে সমর্থন করলে প্যালেস্টাইন কর্তৃপক্ষের কর্মকর্তাদের হত্যার হুমকি দিয়েছেন এক ইসরায়েলি মন্ত্রী

আপডেট সময় : ০৪:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫