ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

চাঁদা দাবি-সংক্রান্ত ঘটনায় ব্যবসায়ীকে গুলির অভিযোগে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
  • / ২০৯১ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

রায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজি ও ব্যবসায়ীকে গুলি করার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে র‌্যাব–১১ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম রাকিব।

মঙ্গলবার ভোরে মাছিমপুর এলাকায় র‌্যাবের বিশেষ অভিযানে তাকে একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।

র‌্যাব–১১ জানায়, গত মাসে তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় চাঁদার টাকা দাবি নিয়ে লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে গুলি করা হয়। গুরুতর আহত লোকমান হোসেন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কর্ণগোপ এলাকায় একটি খাবার হোটেল পরিচালনা করেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, রাকিব ও তার সহযোগীরা লোকমান হোসেনের কাছে ৫ লাখ টাকা দাবি করে। প্রথমে এক লাখ টাকা নিলেও পরে গত ১৮ অক্টোবর বাকি ৪ লাখ টাকার জন্য তারা মোটরসাইকেলে করে এলাকায় যায়। ওই সময় টাকা দিতে অস্বীকৃতি জানালে লোকমান হোসেনকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যাতে তাঁর ডান পায়ে গুলি লাগে। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়।

ঘটনার পর চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হলে আজ রাকিবকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। র‌্যাবের ভাষ্য, তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি ও হত্যা–সহ অন্তত ২০টি মামলা রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “র‌্যাব রাকিবকে অস্ত্র ও গুলিসহ থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

চাঁদা দাবি-সংক্রান্ত ঘটনায় ব্যবসায়ীকে গুলির অভিযোগে অভিযুক্ত যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৬:২২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫