ঢাকা ০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

জোটবদ্ধ নির্বাচনে প্রতীক ইস্যুতে অস্বস্তিতে বিএনপি

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১১:৫৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২১৭২ বার পড়া হয়েছে

ছবি-বিএনপি পতাকা

যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলগুলোর সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে প্রতীকের বিধান নিয়ে বেকায়দায় পড়েছে বিএনপি। আরপিও সংশোধনীর ফলে জোট গঠিত হলেও প্রতিটি দলকে নিজস্ব প্রতীকেই ভোটে অংশ নিতে হবে। বিএনপির মতে, এতে জোটের ছোট দলগুলোর জয়ের সম্ভাবনা কমে যেতে পারে। নিবন্ধিত এসব ছোট দলগুলোর মধ্যেও এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় আরপিওর সংশোধনীতে পুনরায় পরিবর্তন আনার জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির চিন্তা করছে বিএনপি। এ উদ্যোগে শরিক ছোট দলগুলোকেও মাঠে ভূমিকা রাখার প্রত্যাশা করছে তারা।

দলীয় সূত্র জানায়, ইতোমধ্যে কয়েকটি নিবন্ধিত রাজনৈতিক দল প্রতীক–সংক্রান্ত আরপিওর ২০ (১) ধারার সংশোধনী বাতিলের আবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছে।

এদিকে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর আসন বণ্টন এখনো চূড়ান্ত করতে পারেনি বিএনপি। দায়িত্বপ্রাপ্ত নেতারা এ বিষয়ে শরিকদের সঙ্গে বৈঠক করছেন, এবং আগামী সপ্তাহ–দশ দিনের মধ্যে সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে।

বিএনপির দায়িত্বশীল নেতাদের মতে, শরিকদের দাবি অনুযায়ী আসন সমঝোতা যেমন জটিল হচ্ছে, তার চেয়েও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জোটগত নির্বাচনে দলগুলোর নিজস্ব প্রতীকে ভোটের বাধ্যবাধকতা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জোটবদ্ধ নির্বাচনে প্রতীক ইস্যুতে অস্বস্তিতে বিএনপি

আপডেট সময় : ১১:৫৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫