ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২১৫৭ বার পড়া হয়েছে

ছবি- বিএনপি পতাকা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া–১ (নাসিরনগর) আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে দলের একাংশের নেতা–কর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন। বুধবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলা সদর, ফান্দাউক ও কুণ্ডা এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ হান্নানকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। প্রথমবারের মতো তিনি মনোনয়ন পেয়েছেন। তবে তাঁকে পরিবর্তন করে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি, ফান্দাউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মামুনকে প্রার্থী করার দাবি জানাচ্ছেন তাঁর সমর্থকেরা।

বুধবার সকাল ১০টা থেকে নাসিরনগর উপজেলা সদরের শহীদ মিনার ও উপজেলা পরিষদ চত্বর এলাকায় কামরুজ্জামান মামুনের অনুসারীরা জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে ‘উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন’ ব্যানারে শহীদ মিনার ও উপজেলা পরিষদের সামনের সড়কের দুই পাশে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করেন তাঁরা।

মানববন্ধনে অংশ নেওয়া রেজিয়া বেগম বলেন, ‘কামরুজ্জামান মামুন দলের জন্য নিবেদিতপ্রাণ নেতা। সাধারণ মানুষের কাছে তিনি গ্রহণযোগ্য। তাই আমরা তাঁর মনোনয়ন প্রত্যাশা করছি।’

এ বিষয়ে কামরুজ্জামান মামুন বলেন, ‘এখানে যাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে, তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত হয়েছিলেন। তাই স্থানীয় মানুষের দাবি—যোগ্য প্রার্থী পরিবর্তন করে নতুন মনোনয়ন দেওয়া হোক।’

অন্যদিকে বিএনপির প্রার্থী এম এ হান্নান বলেন, ‘তৃণমূলের রাজনীতিতেও মনোনয়ন পাওয়া যায়—বিএনপি হাইকমান্ড সেটাই দেখিয়েছে। আশা করি, প্রথমবারের মতো আসনটি বিএনপির জন্য অর্জন করতে পারব।’

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

আপডেট সময় : ০৩:০৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫