শিরোনাম ::
গাজীপুরে কয়েল কারখানার অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এসেছে
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ০৪:১৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
- / ২১৪৬ বার পড়া হয়েছে
বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট দুই ঘণ্টার প্রচেষ্টায় গাজীপুরের বাঘেরবাজার এলাকার কয়েল কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে দুপুর ১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। ধোঁয়া দেখে শ্রমিকরা প্রাথমিকভাবে নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে খবর পেয়ে প্রথমে মাওনা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় আশপাশের স্টেশন থেকে আরও সাতটি ইউনিট যোগ দেয়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. মামুন জানান, নয়টি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ট্যাগস :






















