ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সারাদেশে মোবাইল বিক্রি বন্ধ ঘোষণা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • / ২১৬২ বার পড়া হয়েছে

সারাদেশে মোবাইল বিক্রি বন্ধের ঘোষণা দিয়েছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)’। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘এনইআইআর বাস্তবায়ন: মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ীদের উদ্বেগ ও করণীয়’ শীর্ষক সংবাদ সম্মেলন থেকে এ ধর্মঘটের ঘোষণা দেন এমবিসিবি সদস্যরা।

একজন স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীকে ডিবির আটক করা ও ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’র নামে মোবাইল মার্কেট সংকুচিত করার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

মোবাইল বিক্রি বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে রাজধানী বসুন্ধরা সিটি ও যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেটসহ অন্য বাজারগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। ক্রেতারা মার্কেটে এসেই জানতে পারেন মার্কেট বন্ধের কথা। এ ছাড়া মোবাইল সারাতে এসেও ফিরে যেতে হয়েছে অনেক কে।

সংবাদ সম্মেলনে এমবিসিবির সদস্যরা বলেন, আমরা ব্যবসায়ী, আমাদের ওপরেই কেন এত চাপ সৃষ্টি করা হচ্ছে? সরকার আমাদের সঙ্গে বসে কথা বলুক। নিয়মকানুন কী মানতে হবে, আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিক। এভাবে ২০-২৫ হাজার ব্যবসায়ীকে পথে বসিয়ে কী প্রমাণ করতে চায় সরকার?’

এর আগে, গত রাতে এমবিসিবির সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াস এবং সাংবাদিক মিজানুর রহমানকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বাসা থেকে নিয়ে যায়। এই ‘আটকের’ প্রতিবাদে ব্যবসায়ীরা সকাল থেকে ডিবি কার্যালয় ঘেরাও করে রাখেন। সাংবাদিক মিজানুর রহমানকে সকালে ছেড়ে দিলেও আবু সাঈদ পিয়াস এখনো ডিবি হেফাজতে আছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

সারাদেশে মোবাইল বিক্রি বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৮:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫