ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন আদালত খারিজ করে দিয়েছে

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০১:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ২১৫৩ বার পড়া হয়েছে

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া।

গত বুধবার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর এবং তার সহকারীরা সাইদুর রহমান গাজীর আদালতে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমাণ রাখেন।

মামলার আবেদনে বলা হয়, ১২ নভেম্বর একটি ভার্চুয়াল বক্তব্যে তারেক রহমান মন্তব্য করেন, ‘বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।’ এরপর ১৫ নভেম্বর শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে তারেক রহমানকে উদ্দেশ করে লেখেন, ‘৮৮ কোটি টাকা দিয়ে বুলেটপ্রুফ গাড়ি না কিনে সেই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ–আলুর ন্যায্যমূল্য পাওয়া যেত।’

আবেদনে দাবি করা হয়, শাহিন মাহমুদের এই বক্তব্য কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা, যা তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা। আরও বলা হয়, ৮৮ কোটি টাকায় কোনো বিলাসবহুল বুলেটপ্রুফ গাড়ি কেনা হয়নি; আসামি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন।

বাদীপক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যেই এমন পোস্ট দেওয়া হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে দায়ের করা মামলার আবেদন আদালত খারিজ করে দিয়েছে

আপডেট সময় : ০১:২২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫