ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

জাপানে পাঁচ দশকের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৭০টির বেশি ভবন

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৮:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ২১০৮ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

জাপানের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ওইতা সিটিতে গত ৫০ বছরের সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে ১৭০টিরও বেশি ভবন, যদিও প্রাণহানি হয়েছে মাত্র একজনের।

মঙ্গলবার (১৮ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সাগানোসেকি জেলার একটি আবাসিক এলাকায় আগুনের সূত্রপাত হয়। প্রবল বাতাসে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং রাতভর দাউদাউ করে জ্বলতে থাকে।

অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীও অংশ নেয়। আকাশপথে একাধিক হেলিকপ্টার ব্যবহার করা হলেও আগুন নেভাতে বেগ পেতে হয়। ফলে ব্যাপক এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়।

জাপানের অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তথ্যমতে, আগুনে প্রায় ৪৮ হাজার ৯০০ বর্গমিটার এলাকা পুড়ে গেছে—যা প্রায় সাতটি ফুটবল মাঠের সমান। ক্ষতিগ্রস্ত এলাকার অন্তত ১৭৫ জন বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার কারণ তদন্তাধীন।

স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোয় প্রচারিত ভিডিওতে দেখা যায়, পুরো পাড়া জুড়ে ঘন কালো ধোঁয়া, ভস্মীভূত ঘরবাড়ি এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞের দৃশ্য।

পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া হালকা দগ্ধ ৫০ বছরের এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এক্স-এ দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ঠাণ্ডায় ঘর ছাড়তে বাধ্য হওয়া মানুষের পাশে সরকার সর্বোচ্চ সহায়তা দেবে।

কিউশু ইলেকট্রিক পাওয়ার জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে প্রায় ৩০০টি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

১৯৭৬ সালের পর ভবনের সংখ্যা ও ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণের ভিত্তিতে এটিই জাপানের সবচেয়ে বড় অগ্নিকাণ্ড। এর আগে ২০১৬ সালে ইতোইগাওয়ায় আগুনে ১৪৭টি ভবন ও প্রায় ৪০ হাজার বর্গমিটার এলাকা পুড়ে গেলেও কোনো প্রাণহানি ঘটেনি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

জাপানে পাঁচ দশকের সবচেয়ে বড় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৭০টির বেশি ভবন

আপডেট সময় : ০৮:২৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫