শিরোনাম ::
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
বঙ্গ সংবাদ ডেক্স
- আপডেট সময় : ১০:৫০:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ২১১৯ বার পড়া হয়েছে
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫ বলে ধারণা করা হচ্ছে। এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে হওয়া এ ভূমিকম্পে তীব্র ঝাঁকুনি অনুভূত হয় ঢাকায়।এতে রাজধানীর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসে।
ছুটির দিনের সকালে শক্ত ঝাঁকুনিতে কেঁপে উঠল ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা।
অ্যান্ড্রয়েড আর্থকোয়েক অ্যালার্ট সিসেট্ম বলছে, সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.২, উপকেন্দ্র ছিল ঢাকার কাছাকাছি।
ভূমিকম্পের পর আতঙ্কে লোকজন বাসা থেকে বের হয়ে আসে। তবে ফায়ার সার্ভিসের কাছে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।
ট্যাগস :

























