আওয়ামী লীগকে আর রাজনৈতিক ময়দানে সুযোগ দেওয়া হবে না: ইশরাক
- আপডেট সময় : ০১:৩৬:০২ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ২১১৬ বার পড়া হয়েছে
ঢাকা-৬ আসনে ধানের শীষের প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, দেশে ‘গুপ্ত সন্ত্রাসীদের’ মাধ্যমে নির্বাচন ব্যাহত করার চেষ্টা চলছে এবং আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।
শনিবার (২২ নভেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
ইশরাক হোসেন অভিযোগ করে বলেন, ‘শেখ হাসিনা গুপ্ত সন্ত্রাসীদের দিয়ে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছেন। বাংলাদেশে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না।’
দলীয় নেতাকর্মী ও সহযোগী সংগঠনগুলোর মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করে তিনি আরও বলেন, ‘বিভেদ আমাদের দুর্বল করে দেবে। জুলাই আন্দোলনের সব দল যদি এক হয়ে থাকতে না পারে, তবে বহিঃশত্রু আমাদের করদ রাষ্ট্রে পরিণত করবে।’
দেশকে করদ রাষ্ট্রে পরিণত হতে দেওয়া যাবে না উল্লেখ করে ইশরাক হোসেন বলেন, ‘দেশের স্বার্থে সব বিভেদ ভুলে একসঙ্গে এগিয়ে যেতে হবে।’




























