ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত, রিখটার স্কেলে মাত্রা ৩ দশমিক ৭

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ২১১৯ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকায় আবারও ভূকম্পন অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, আজ শনিবার সন্ধ্যা ৬টা ৬ মিনিটে ৩ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পটি অনুভূত হয়।

এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে নরসিংদীর পলাশ উপজেলায় ৩ দশমিক ৩ মাত্রার আরেকটি মৃদু ভূমিকম্প আঘাত হানে।

গতকাল শুক্রবার সকালে সারা দেশজুড়ে অনুভূত শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ বিভিন্ন জেলায় তীব্র ঝাঁকুনি লাগে। এতে শিশুসহ ১০ জনের মৃত্যু এবং ছয় শতাধিক মানুষ আহত হন। আবহাওয়া অফিস জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। সর্বোচ্চ পাঁচজনের মৃত্যু হয় নরসিংদীতে; ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন প্রাণ হারান। অনেকে আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়ায় হতাহতের সংখ্যা বাড়ে। কয়েকটি ভবনে ফাটল দেখা দেয় এবং কিছু ভবন হেলে যায়।

বিশেষজ্ঞরা বলছেন, বড় ভূমিকম্পের পর একাধিক পরাঘাত হওয়া স্বাভাবিক।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

রাজধানীতে ফের ভূমিকম্প অনুভূত, রিখটার স্কেলে মাত্রা ৩ দশমিক ৭

আপডেট সময় : ০৬:৩৯:০৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫