ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
শ্যামনগরে আদালতের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে সংখ্যালঘুর জমি দখল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী

হাসিনাকে ফেরত পাঠাতে অবশেষে দিল্লির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাল ঢাকা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ০৬:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
  • / ২১১৮ বার পড়া হয়েছে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

জুলাই হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (২৩ নভেম্বর) সাংবাদিকদের তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় উল্লেখ করে গত শুক্রবার (২১ নভেম্বর) দিল্লিতে সরাসরি চিঠিটি পাঠানো হয়েছে।

তৌহিদ হোসেন বলেন, “শেখ হাসিনাকে ফেরত দিতে রায় অনুযায়ী ভারতকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। চিঠিটি দুই দিন আগে সরাসরি দিল্লিতে পাঠানো হয়।”

তবে ঢাকার ভারতীয় হাইকমিশনের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা জানিয়েছেন, তারা সন্ধ্যা পর্যন্ত এ ধরনের কোনো চিঠি বা ইমেইলের কপি পাননি।

এর আগে সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায় ঘোষণা করে। তিনটি অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং কামালকেও ফাঁসির দণ্ড দেওয়া হয়। তবে বিচারিক প্রক্রিয়ায় সহযোগিতা করায় সাবেক আইজিপিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সেদিন বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, রাতেই বা পরদিন সকালে ভারতকে চিঠি পাঠানো হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

হাসিনাকে ফেরত পাঠাতে অবশেষে দিল্লির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠাল ঢাকা

আপডেট সময় : ০৬:৪৭:১১ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫