ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সাভারে পরিত্যক্ত ঘর থেকে বিদেশি পিস্তল-গুলিসহ তিন যুবক গ্রেপ্তার পুলিশের স্বেচ্ছাচারিতায় আরামে ঘুরছে-ঘুমাচ্ছে, খাচ্ছে-থাকছে আসামীরা! জামালপুরে এক সন্তানের জননীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির যাবজ্জীবন কারাদন্ড জনসেবায় সরাসরি মানুষের পাশে ময়মনসিংহ জেলা প্রশাসকের গণশুনানি পারিবারিক কলহ থামাতে গিয়ে বাঁশখালী পৌরসভায় এক যুবক নিহত বিদ্যুৎ সাশ্রয়ের নির্দেশের মধ্যেই গাইবান্ধায় বাণিজ্য মেলার প্রস্তুতি সাতক্ষীরায় নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ শুরু ছাত্রদল প্রতিহত করলে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা এক মিনিটও রাজপথে দাঁড়াতে পারবে না: তমিজ উদ্দিন জাতিসংঘ অধিবেশনে একাধিক বৈঠকে ব্যস্ত প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

ই-পারিবারিক আদালত চালু হলে কমবে দুর্নীতি, বাড়বে দ্রুত বিচার: আইন উপদেষ্টা

বঙ্গ সংবাদ ডেক্স
  • আপডেট সময় : ১২:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ২১০১ বার পড়া হয়েছে

সংগৃহীত ছবি

ই-পারিবারিক আদালত চালুর মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও দুর্নীতি কমবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আশা প্রকাশ করেন।

তিনি বলেন, ই-পারিবারিক আদালত চালুর ফলে আর আগের মতো ঘুরতে হবে না, এতে সময় সাশ্রয় হবে এবং দুর্নীতিও কমবে। বিচারব্যবস্থাসহ সব ক্ষেত্রেই এখন ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, “আমাদের ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, আপনারা শুধু এই উদ্যোগকে নিজের সন্তানের মতো যত্ন করবেন।” তিনি জানান, আইন মন্ত্রণালয়ে ইতোমধ্যে ২১টি সংস্কার বাস্তবায়ন হয়েছে। নতুন সরকার ক্ষমতায় এলেও এসব সংস্কার ধরে রাখার আহ্বান জানান তিনি।

আইন উপদেষ্টা আরও বলেন, বিনা খরচে লিগ্যাল এইডের মাধ্যমে পারিবারিক মামলায় বিচার পাওয়ার সুযোগ রাখা হয়েছে। বর্তমানে এ সেবা ২০টি জেলায় চালু রয়েছে, শিগগিরই ৬৪টি জেলায় বিস্তার করা হবে। তার আশা, আগামী পাঁচ বছরে মামলার জট ৫০ শতাংশ কমে আসবে।

সংস্কারের জন্য জনগণের গ্রহণযোগ্যতা জরুরি উল্লেখ করে তিনি বলেন, সিঙ্গাপুরে সংস্কার বাস্তবায়নে লি কুয়ান ইউয়ের ১০ বছর লেগেছিল। তাই সংস্কার রাতারাতি সম্ভব নয়; বাস্তবসম্মতভাবে এগোতে হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

× Advertisement

ই-পারিবারিক আদালত চালু হলে কমবে দুর্নীতি, বাড়বে দ্রুত বিচার: আইন উপদেষ্টা

আপডেট সময় : ১২:৩৭:২২ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫